Thursday, May 14, 2026

বাতিল হবে ফাঁ*সি ! বিকল্প ভাবছে শীর্ষ আদালত

Date:

Share post:

দোষ করলে তার জন্য শা*স্তি অবধারিত সংবিধানে। কিন্তু ফাঁ*সির শাস্তি (Capital Punishment)দেওয়াটা কতটা যুক্তিযুক্ত ? এবার এই প্রশ্ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Government)চিন্তা ভাবনা করতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মৃ*ত্যুদণ্ড যদি দিতেই হয় তবে সেই চূড়ান্ত শা*স্তি কেন যন্ত্রণাদায়ক পদ্ধতির দ্বারা পরিচালিত হবে? এবার বিকল্প রাস্তার খোঁজে দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। অপরাধীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার পরামর্শ।

অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কোনও ভাবেই ক্ষমা করা হবে না, আইন মোতাবেগ শাস্তি পাবেন দোষী। কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীদের ফাঁসির সাজা কতটা উচিত কাজ,মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভারতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দেওয়াটা ব্রিটিশ আমলের পদ্ধতি। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী ঋষি মালহোত্রা বলছেন আইন কমিশনের রিপোর্টেই বলা হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারা সত্যি নিষ্ঠুর এবং যথেষ্ট যন্ত্রণাদায়ক। সেক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মত কোনও পদ্ধতি ব্যবহার করে এই শাস্তি দেওয়া যায় সেটাই শিক্ষিত দেশের সাংবিধানিক যুক্তিতে সঠিক বলে গণ্য হওয়া উচিত। এরপরেই শীর্ষ আদালত কেন্দ্রকে এ বিষয়ে চিন্তাভাবনার পরামর্শ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে তথ্যনিষ্ঠ কোনও গবেষণার রিপোর্ট পাওয়া সম্ভব কিনা সেটাও জানতে চেয়েছে। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। যদি অন্য কোনও পথ পাওয়া যায় সেক্ষেত্রে পুরোপুরি ভাবে ফাঁসি বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...