Sunday, May 24, 2026

ফের কাঁপল রাজধানী , আত*ঙ্ক বাড়ছে দিল্লিতে !

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্পে (Earthquake in Delhi)কেঁপে উঠল রাজধানী দিল্লি। এবার রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ল ২.৭ ( Magnitude Earthquake)। সূত্রের খবর বিকেল ৪টে নাগাদ ফের কম্পন অনুভব করেন দিল্লিবাসী (Delhi People)। যদিও বড় কোনও দুর্ঘ*টনার খবর মেলেনি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতের কম্পনের পর থেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন শহরের বাসিন্দারা। বিকেলের মৃদু কম্পনে কিছুটা হলেও আতঙ্কে দিল্লিবাসী। উৎসস্থল পশ্চিম দিল্লি।

৪৫ সেকেন্ডের কম্পনের স্থায়িত্ব রীতিমতো নাড়িয়ে দিয়েছে দিল্লিবাসীকে। মঙ্গলবার রাত ১০ টা বেজে ২১ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লি (Tremor in Delhi)। কিছুক্ষণের মধ্যেই জানা যায় কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরগাঁ, হরিয়ানা, জম্মুতেও। ব্রেকিং নিউজ জানান দেয়, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্থান, এমনকী, চিনও অনুভব করেছে কম্পন। উৎসস্থল ছিল আফগানিস্তান। রাজধানীতে কম্পনের মাত্রা প্রথমে বেশি থাকলেও, পরে তা ধীরে ধীরে কমে। প্রথমে তীব্রতা ছিল ৭.৭, পরে হয় ৬.৬। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। যদিও দিল্লি জনবসতিপূর্ণ এলাকায় ততক্ষণে আতঙ্কে রাস্তায় নেমে পড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।

 

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...