Friday, May 15, 2026

“একদল ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে”, বিধায়ক মনোরঞ্জনের নিশানায় কারা?

Date:

Share post:

ডিএ (DA Issue) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এবং নিয়োগ দু*র্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মনোরঞ্জনবাবু লেখেন, ”একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘি কম আছে। আরও ঘি ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়ব। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।”

এই ”পোলাও মাংস খাওয়া লোক” বলতে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ঠিক কাদের নিশানা করতে চেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া শাসক দলের কিছু নেতা-কর্মী তাঁর নিশানায়। আবার আরেক দল মনে করছে, তৃণমূল বিধায়কের নিশানায় ডিএ আন্দোলনকারীরা।

যখন তাঁর এই পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়েছে, ঠিক তখন মনোরঞ্জন ব্যাপারী নিজে কী ব্যাখ্যা দিলেন? তৃণমূল বিধায়কের কথায়, ”গোটা ভারত দেশটা এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল লোকের হাতে সব কিছু আছে তবুও তারা আরও চাই আরও চাই করছেন। এর মধ্যে সব ধরনের লোক আছেন, ব্যবসায়ী থেকে রাজনীতবিদ, আরও নানা ধরনের লোক আছে। কিন্তু, অন্য স্তরের লোকের হাতে কিছু নেই। এদের মধ্যে আছে খেটে খাওয়া মানুষ, শহরের ফুটপাতে থাকা মানুষ। এরা সামনে এসে নিজেদের কথা বলতে পারে না। অথচ তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। আমি তাদের হয়েই কথা বলেছি। যাদের অনেক আছে, তাদের আরও চাই-ই বিপদ ডেকে আনছে।”

ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের উদ্দেশে করে বলছেন কিনা সেই প্রশ্নে বিধায়ক বলেন, ”যে যার মতো করে ভেবে নিচ্ছে। তাতে আমার কিছু যায় আসে না। আমি নির্দিষ্ট করে কোনও একটি স্তরের মানুষকে আক্রমণ করে কথাটি বলিনি। আমি বলেছি সমাজের সেই এক শতাংশকে যাদের হাতে মোট সম্পদের ৭৩ শতাংশ কুক্ষিগত আছে।”

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...