Wednesday, May 13, 2026

তিহারে মশার কামড়ে ঘুম নেই অনুব্রতর! পিছিয়ে গেল জামিন-মামলার শুনানিও

Date:

Share post:

বিচারপতির ছুটি। ফলে দিল্লি হাইকোর্টে (Delhi high Court) পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের আবেদনের শুনানি। ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে, তিহারে মশার কামড়ে ঘুম হচ্ছে না বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রতর।

তিহার জেলে (Tihar Jail) রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের। কারণ কানের সামনে মশা ভোঁ ভোঁ করছে। মশার উৎপাতে ঘুম উড়েছে বীরভূমের কেষ্টদার। মঙ্গলবার তিহার জেলে গিয়েছেন তিনি। রয়েছেন সেখানকার ৭ নম্বর সেলে। আর সেখানেই রাতে মশার কামড়ে তাঁর ঘুমের হয়নি। সূত্রের খবর, সেকথা তিনি জানিয়েছেন ওই জেলে থাকা অপর অভিযুক্ত সায়গল হোসেন-সহ বাকিদের। অনুব্রত বলেন, “এখানে আমাকে মশা কামড়াচ্ছে”।

একদিকে ঘুম হচ্ছে না। অন্যদিকে পাতে নেই পছন্দের খাবার। মাছের ঝোল–ভাত, আলু পোস্ত- পাতে নেই কিচ্ছু। বদলে তাওয়া রুটি, মোটা চালের ভাত, উত্তর ভারতীয় ডাল, বাঁধাকপির তরকারি; মুখে রুচছে না অনুব্রতর। কারণ তিহারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ পদ নেই। রুটিন মেনে সন্ধে ৭টার মধ্যে নৈশভোজ শেষ হচ্ছে। এটাও নিয়ম। এদিকে রাতে আবার খিদে পেয়ে যাচ্ছে কেষ্টর। ক্যান্টিন থেকে খাবার কিনে খাচ্ছেন তিনি।

এই পরিস্থিতিতে এদিন, দিল্লি হাইকোর্টে জামিনের মামলার শুনানি ছিল। কিন্তু সেই মামলাও পিছিয়ে যাওয়ায় আপাতত তিহারে ডাল-রুটি আর মশার কামড় খাওয়া ছাডা় আর কোনও উপায় নেই কেষ্টর।

 

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...