Saturday, June 27, 2026

ডিজিটাল লেনদেন যেন জালিয়াতির আখড়া, দেশে ১ বছরে প্রতারিত ৯৫০০০

Date:

Share post:

প্রযুক্তি নির্ভর লেনদেনের(Digital Pament) সঙ্গে এখনও সহজাত নন দেশের মানুষ, অথচ মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’য়(Digital India) না চাইলেও ডিজিটাল লেনদেনে জড়িয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যার জেরে বাড়ছে প্রতারণা। এহেন পরিস্থিতির মাঝেই এবার ডিজিটাল লেনদেনের জেরে প্রতারণার তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক(Finance Ministry)। কেন্দ্রীয় রিপোর্টে দাবি করা হয়েছে শুধুমাত্র ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা UPI-এর মাধ্যমে লেনদেনের জেরে দেশে ১ বছরে প্রতারণার মামলা জমা পড়েছে ৯৫০০০এরও বেশি। বিগত বছরের হিসেবে যদি দেখা যায় তবে এই ধরনের প্রতারণা দেশে উত্তরোত্তর বেড়েই চলেছে।

সম্প্রতি সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে UPI লেনদেনে প্রতারণার মামলা দায়ের হয়েছে ৯৫ হাজারেরও বেশি। যেটা ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৭৭০০০ এবং ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৮৪০০০। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না ডিজিটাল লেনদেনের জেরে দেশজুড়ে প্রতারণা চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে এবং মানুষ ঠকানোর কারবার চলছে রমরমিয়ে। একইসঙ্গে অবশ্য দেশে UPI লেনদেন প্রতি বছর রেকর্ড গড়ছে। তথ্য বলছে গত বছর দেশে UPI এর মাধ্যমে লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকা। মন্ত্রকের দাবি দেশের মধ্যে এই লেনদেন ব্যাপকভাবে বেড়ে চলেছে। এমনকি ভারতের ডিজিটাল লেনদেনের মাধ্যম UPI বিশ্বেও স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর, আরব, মরিশাস, নেপাল, ভুটানের মতো দেশ UPI মাধ্যমকে গ্রহণ করেছে।

সরকারের দাবি, বিচ্ছিন্ন প্রতারণার ঘটনা ঘটলেও UPI প্রযুক্তি সম্পূর্ণরুপে নিরাপদ। এই অ্যাপে ব্যবহারকারীর নম্বর তাঁর মোবাইল ডিভাইসের সঙ্গে লিঙ্ক থাকে ফলে অনুমতি ছাড়া সেই ডিভাইসে কারও হস্তক্ষেপ কার্যত অসম্ভব। অবশ্য এইসব ক্ষেত্রে প্রতারকরা রীতিমতো ফাঁদ পেতে গ্রাহকের থেকে হাতিয়ে নেয় সকল তথ্য। তারপর গ্রাহকের অজান্তেই চলে প্রতারণা। সরকার এই ধরণের প্রতারণা রুখতে ও অভিযোগ জানাতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালও নিয়ে এসেছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...