Wednesday, May 13, 2026

সমাধিতে QR কোড! কেন বেনজির সিদ্ধান্ত সন্তানহারা মা-বাবার

Date:

Share post:

মা, বাবা দুজনেই বর্তমান। কিন্তু আচমকাই খুব ছোট বয়সেই প্রাণ হারিয়েছে ছেলে। তবে মা, বাবার কাছে ছেলের মৃত্যু শোক মেনে নেওয়াটা যে কতটা কষ্টের তা শুধুমাত্র তাঁরাই বোঝেন। তবে দিন যে কারও জন্য থেমে থাকে না। ছেলের স্মৃতি আগলেই তাই শত কষ্ট বুকে চেপে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সম্প্রতি এমন এক বিরল ঘটনা প্রকাশ্যে এল। যা দেখে রীতিমতো তাজ্জব দেশবাসী। মৃত্যুর পরেও ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে অভিনব পন্থা অবলম্বন করলেন সন্তানহারা বাবা মা। আর সেই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা।

ছেলের চলে যাওয়ার পর বড় পদক্ষেপ কেরলের (Kerala) এক দম্পতির। ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ত্রিশূরের সেন্ট জোসেফ (Thrissur St Joseph Church) গির্জায় ছেলের সমাধির পাথরের গায়ে এবার বাবা-মা বসালেন কিউআর কোড (QR Code)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কেন এমন ভাবনা? দম্পতি জানাচ্ছেন, তাঁদের ছেলে চিকিৎসক (Doctor) ছিলেন। ছেলে তাঁর জীবনকালে কী কী করে গিয়েছেন, তা সকলকে জানানোর জন্যই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা। মাত্র ২৫ বছর বয়সেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আইভিন (Ivin Francis)। পরিবার সূত্রে খবর, ২০২১ সালে ব্যাডমিন্টন (Badminton) খেলতে খেলতেই মৃত্যু হয় তাঁর। তবে খেলাধুলা বা লেখাপড়াই নয়, সঙ্গীতের প্রতিও তাঁর ছিল প্রবল টান। কিবোর্ডিস্ট ও গিটারবাদক হিসাবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল।

আইভিনের বাবা জানিয়েছেন, আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের ছেলের জীবন সবার কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক, আর এই ভাবনা থেকেই ওর সমাধিতে কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নিই। কিন্তু কীভাবে এমন ভাবনা তাঁদের মাথায় এল? এই প্রশ্নের উত্তরে আইভিনের বাবা সাফ জানান, পুরনো যুগের মানুষ তাঁরা। নতুন প্রযুক্তির বিষয়ে তেমন কিছুই জানতেন না। কিন্তু ছেলেই তাঁদের শিখিয়েছেন আসলে কিউ আর কোড কী? কী এর ব্যবহার? ছেলেই শিখিয়েছে, কীভাবে কিউ আর কোড স্ক্যান করে কোনও বিষয় সম্পর্কে জানা যায়। আইভিনের বাবা আরও জানান, কোনও বিষয় কোনও তথ্য জানতে চাইলে ছেলে অনেক কিউআর কোড পাঠাত আমায়। আর আমি সেগুলি স্ক্যান করেই সব জানতে পারতাম। আর ছেলের সেই দেখানো পথেই সমাধিতে কিউআর কোড বসানোর ভাবনা আসে মাথায়।

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...