Monday, March 16, 2026

গ্রুপ-সি পদে নিয়োগের কাউন্সেলিং শুরু, খুশি চাকরিপ্রার্থীরা !

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি (Group-C) পদে নিয়োগের কাউন্সেলিং শুরু হল। প্রথম দিন ৩ জেলা, বীরভূম, বর্ধমান ও হুগলি জেলার ১০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি-র ৮৪২ জন কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেও গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ চাকরিহারাদের আবেদন খারিজ করে দেয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় থেকেই সল্টলেকের (Saltlake) SSC ভবনে শুরু হয় কাউন্সিলিং।

Group C-র কাউন্সিলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং-এ আর কোন বাধা রইল না। কমিশনের ব্যবস্থাপনায় খুশি চাকরিপ্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার মোট তিন ধাপে কাউন্সিলিং হয়। সকাল সাড়ে ১০টা, বেলা ১২টা এবং দুপুর ২টোয় চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। ১০০ জনের কাউন্সিলিংয়ে কোনও সমস্যা হয়নি বলেই জানা যাচ্ছে। কাউন্সেলিং এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কিছু নথি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে পরবর্তীতে সমস্ত ধরনের ভ্যারিফিকেশন করার পর খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হবে। স্বাভাবিকভাবেই কমিশন (SSC) এবং রাজ্য সরকারের (Government of West Bengal) উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীরা।

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...