Friday, June 26, 2026

গোলশূন‍্য ড্র ডেভেলপমেন্ট লিগে কলকাতা ডার্বি

Date:

Share post:

ডেভেলপমেন্ট লিগে কলকাতা ডার্বির ফলাফল গোলশূন‍্য ড্র। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচে নায়ক ইস্টবেঙ্গলের গোলরক্ষক আদিত্য পাত্র। তাঁর হাতেই আটকে গেল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তে আদিত্য পাত্র মোহনবাগানের হামতের পেনাল্টি সেভ করেন। ফিরতি বলে সুহেল ভাটের শটও বাঁচিয়ে দেন আদিত্য।

ম‍্যাচে এদিন পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে নিশাদের জায়গায় গোলরক্ষক হিসেবে খেলেন আদিত্য। আদিলের জায়গায় এসেছিলেন তুহিন দাস। অভিকের জায়গায় খেলতে নামেন রাহুল। দীপের জায়গায় নাসিব ডার্বিতে খেলেন। আমনের জায়গায় দলে ছিলেন সৌরভ। দাদারা না পারলেও ছোটরা বিনো জর্জের প্রশিক্ষণে খেললো দারুণ ফুটবল।এই ফলাফলের কারণে রিলায়েন্স ফাউণ্ডেশন ডেভেলপমেন্ট লিগের শীর্ষে থাকল ইস্টবেঙ্গল। প্রথম পয়েন্ট খোয়াল লাল-হলুদের ছোটরা। ইউনাইটেড স্পোর্টসের পর ইস্টবেঙ্গলের সঙ্গেও ড্র করে দুই নম্বরে থাকল মোহনবাগান। ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকলেও প্রয়োজনীয় গোল তুলে নিতে পারেনি বাগান ব্রিগেড। দুই দলই বারেবারে আক্রমণ করলেও গোলমুখ খুলতে ব্যর্থ হয়। এদিন বাগানের হয়ে নামেন কিয়ান নাসিরি।

ম্যাচের শেষদিকে সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বল জালেও ঢুকে যায়। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। নয়ত এই ম্যাচে জিততেই পারত ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:শ‍্যালকের বিয়ের কারণে প্রথম একদিনের ম‍্যাচে ছিলেন না রোহিত, সিরিজ হারের পর কড়া সমালোচনা গাভাস্করের

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...