Wednesday, April 29, 2026

আইআইটি- তে গো-বিজ্ঞান! জাতীয় সম্মেলনে গরু নিয়ে জ্ঞান দান কেন্দ্রের

Date:

Share post:

আইআইটি – এর (IIT) মতো শিক্ষা প্রতিষ্ঠানে এবার গরু নিয়ে জ্ঞান দান করার আয়োজন কেন্দ্রের। আইআইটি গুয়াহাটিতে (IIT Guwahati) আগামী ২০ ও ২১ মে গো-বিজ্ঞান (Gau-Vigyan) নিয়ে জাতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে । এখানেই শেষ নয়, জাতীয় সম্মেলনকে ঘিরে একটি গবেষণা পত্র জমা দেওয়ার কথাও বলা হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।

আইআইটি (IIT) শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয় যেসব ছাত্রছাত্রীরা, এখন তাদেরকেই গরুর গুরুত্ব বোঝাতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। দুদিনের এই সম্মেলনে গরু সংক্রান্ত গবেষণাপত্র পেশ করা থেকে ভাষণ, ওয়ার্কশপ, প্রদর্শনী, আলোচনার মতো নানা আয়োজন করা হয়েছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন আইআইটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে রীতিমত ছেলে খেলা করছে কেন্দ্র সরকার। যে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘গরু নানা ধরনের কৃষি ব্যবস্থা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। গো-বিজ্ঞানকে ঠিকমতো বুঝতে পারলে তার সাহায্যে কৃষিকাজের নিপুণতা ও ধারাবাহিক সাফল্যে বৃদ্ধি ঘটানো সম্ভব।’ এই প্রসঙ্গেই আইআইটি গুয়াহাটির তরফে এই সংক্রান্ত মৌলিক গবেষণাপত্র মনোনয়নের জন্য জমা দিতে বলা হয়েছে।

গরুর দুধে সোনা পাওয়ার কথা বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে শোনা গেছিল। ভ্যালেন্টাইন ডে – কে গরু আলিঙ্গন দিবস করার প্রস্তাব এসেছিল এই বিজেপির কাছ থেকেই। রাজনৈতিক দলের একাংশ বলছেন বিজেপি সরকারের গরু প্রীতি নতুন কিছু নয়। সুতরাং কেন্দ্রের সরকার যে আইআইটির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও, ভারতীয় সাহিত্যে গরুর বর্ণনা ও গুরুত্ব থেকে অর্থনীতি, গ্রামোন্নয়ন, ওষুধ সংক্রান্ত বিষয়ে গরুর ভূমিকা নিয়েই আলোচনা করবেন এটা বোধহয় খুব একটা অপ্রত্যাশিত নয়।

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...