Monday, May 18, 2026

নতুন পালক মেসির মুকুটে, প্রীতি ম‍্যাচে পানামাকে ২-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। শুক্রবার ভোর রাতে প্রীতি ম‍্যাচে পানামার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা। আর্জেন্তাইনদের হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং আলমাদা। আর পানামার বিরুদ্ধে গোল করতেই রেকর্ড গড়েন লিও। দ্বিতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোলের মাইলস্টোন ছুঁলেন তিনি। ফুটবল জীবনে ক্লাব এবং দেশের হয়ে সব মিলিয়ে ৮০০ গোল হয়ে গেল লিওর। মেসির সামনে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের অধিনায়ক আগেই এই মাইলফলক স্পর্স করে ফেলেছেন। তাঁর দখলেই রয়েছে কেরিয়ারের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড।

বিশ্বকাপ জয়ের পর প্রথম ম‍্যাচ খেলতে নেমেছিল আর্জেন্তিনা। শুক্রবার ভোরে বুয়েনস আইরেসের মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামে বিশ্বকাপের পরে নামে মেসির দল। সেই ম‍্যাচেই পানামাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্তিনা। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। তবে প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে আক্রমণ। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিটে প্রথম গোল পায় নীল-সাদা ব্রিগেড।আর্জেন্তাইনদের গোল করে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। মেসির নেওয়া ফ্রিকিক পোস্টে আঘাত করার পর বল খালি জালে ঠেলে দেন তিনি। এর ঠিক এগারো মিনিট পরে আর্জেন্তাইনদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। ফ্রিকিক থেকে গোল করেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...