Monday, June 8, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের জন্য বাজেট বাড়াতে রাজি হল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ। বৃহস্পতিবার বাইপাসের অফিসের বোর্ড মিটিংয়ে লাল-হলুদ কর্তাদের এই আশ্বাস দিল ইমামি।

২) শনিবার ফের ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠকে বসবে দু’পক্ষ। পাশাপাশি সুপার কাপের পরেই বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।

৩) ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এফএসডিএল-কে চিঠি দিয়ে আইএসএলে প্লেয়ার্স ড্রাফট চালু করার দাবি তোলা হবে। যাতে নিজেদের পছন্দের ফুটবলার সহজে নেওয়া যায়।

৪) পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়র। শোনা গিয়েছিল অস্ত্রোপচার করাতে হবে নাইট অধিনায়ককে। কিন্তু সূত্রের খবর অস্ত্রোপচার করাতে ইচ্ছুক নন শ্রেয়স। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করাতে চাইছেন না তিনি।

৫) ডেভেলপমেন্ট লিগে কলকাতা ডার্বির ফলাফল গোলশূন‍্য ড্র। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। সেই ম‍্যাচে নায়ক ইস্টবেঙ্গলের গোলরক্ষক আদিত্য পাত্র। তাঁর হাতেই আটকে গেল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:সুপার কাপের পর বিদায় নিশ্চিত লাল-হলুদ কোচ স্টিফেনের

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...