Monday, May 18, 2026

ম‍্যানইউ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, বললেন, ‘এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল’

Date:

Share post:

শেষ হয়েছে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্পর্ক। তারপর প্রায় কেটে গিয়েছে কয়েক মাস। কাতার বিশ্বকাপের পর যোগ দিয়েছেন নতুন ক্লাব সৌদি আরবের আল নাসেরে। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম‍্যানইউ পর্ব অতীত। মৌখিক ভাবে চুক্তি বিচ্ছেদ হয়। ক্লাব ছাড়ার চার মাস পর সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

পর্তুগাল তারকা লিচেনস্টেইনের বিরুদ্ধে ম‍্যাচ খেলার আগে সাংবাদিক সম্মেলনে এসে সিআরসেভেন বলেন,”কিছু কিছু সময়ে আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, যখন বুঝতে পারবেন, কে আপনার পাশে রয়েছে। কে আপনার আসল বন্ধু। আমার যে খারাপ সময় যাচ্ছিল, এটা বলতে কোনও দ্বিধা নেই। কিন্তু সেই সময় নিয়ে কোনও আক্ষেপও নেই। জীবন এগিয়ে চলে এ ভাবেই। ভাল হোক বা খারাপ, এটা আমার সামনে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া।”

এখানেই না থেমে রোনাল্ডো আরও বলেন, “অনেক সময় পাহাড়ের উপরে থাকলে নীচটা আপনি দেখতে পান না। এখন আমি মানসিক ভাবে অনেক প্রস্তুত। তবে এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল। বিগত কয়েক মাস যা গিয়েছে, তাতে করে বলতে পারি কখনও এরকম সময়ের মধ্যে দিয়ে যাইনি। এখন আমি অনেক ভালো মানুষ।”

আরও পড়ুন:আজ উদ্বোধন পিকের নামাঙ্কিত জিমন্যাসিয়ামের, বাগান তাঁবুতে উপস্থিত থাকবেন একঝাঁক প্রাক্তন তারকা

 

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...