Friday, May 15, 2026

হিন্ডেনবার্গের নিশানায় এবার টুইটারের প্রতিষ্ঠাতা, জালিয়াতি ফাঁস জ্যাক ডোরসির

Date:

Share post:

আদানির(Adani) পর ফের একবার বোমা ফাটালো মার্কিন লগ্নি গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ(Hindenbarg)। এবার তাদের নিশানায় টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি(Jack Dorseys)। তাঁর পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল হিন্ডেনবার্গ। বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ওই মার্কিন সংস্থা। স্বাভাবিকভাবেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

বুধবার রাতেই হিন্ডেনবার্গ রিসার্চের তরফ থেকে জানানো হয়েছিল আরও একটি দুর্নীতি প্রকাশ্যে আনবে তারা। এবার কার কপালে শনি ঘনাতে চলেছে তার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সেইমতো বৃহস্পতিবার টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রকাশ করে হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের তরফে দাবি করা হয়েছে, কারচুপি করে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে ডোরসির সংস্থা। এ-ও দাবি করা হয়েছে, ব্লকের প্রাক্তন কর্মীরাই জানিয়েছেন যে, ৪০ থেকে ৭৫ শতাংশ অ্যাকাউন্টই ভুয়ো। অর্থাৎ, ডোরসির সংস্থার প্রাক্তন কর্মীদের সঙ্গে কথা বলেছিল হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই মুখ থুবড়ে পড়েছে ডোরসির সংস্থা ব্লক। নিউ ইয়র্কে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৩ মিনিট নাগাদ ব্লকের শেয়ার দর কমেছে ২০ শতাংশ।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের অন্যতম নামী শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ। অভিযোগ তোলা হয়, গত এক দশক ধরে নিজেদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শেয়ারবাজারে মুখ থুবড়ে পড়ে আদানির শেয়ার। এবার একই ঘটনা ঘটল ডোরসির সংস্থার সঙ্গেও।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...