Sunday, March 15, 2026

রবিতেই রংবদল আকাশের, ফের বড় দু*র্যোগের দোরগোড়ায় বাংলা !

Date:

Share post:

ছুটির সকাল থেকেই শুরু ঝড়বৃষ্টির (Thunderstorm Alarm) স্পেল। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) রিপোর্টে ফের আকাশে কালো মেঘের আগমনী বার্তা। আগামী ২৪ ঘণ্টায় মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির (Rain Alert) সম্ভাবনা। রবি থেকেই বাড়বে দু*র্যোগের আমেজ। ইনিংস চলবে আগামী বুধবার পর্যন্ত।

হাওয়া অফিস বলছে শুক্র ও শনিবার দুদিন বৃষ্টির সম্ভাবনা কম। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। কিন্তু রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর(Weather Department)। দক্ষিণবঙ্গে আপাতত পরবর্তী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা।উত্তরবঙ্গে পাঁচ জেলাতে বহাল থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শুরুতে হঠাৎ করে কালবৈশাখীর আগমন তাপমাত্রার পারদ অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু ফের চড়ছে তাপমাত্রা। সপ্তাহান্তে মিলবে রেহাই জানাল হাওয়া অফিস।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। এখনই আবহাওয়া পরিবর্তন না হলেও শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...