Wednesday, June 24, 2026

যৌথ নেতৃত্বে বীরভূম সামলাবে তৃণমূল, ৯ সদস্যের কোর কমিটি গঠন মমতার

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। তার আগে অনুব্রতহীন বীরভূম(Birbhum) সামাল দিতে শুক্রবার কালীঘাটে এই জেলার নেতৃত্বের সঙ্গে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ৯ সদস্যের কমিটি গড়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বীরভূম জেলার এই কমিটিতে যোগ করা হল পাণ্ডবেশ্বরের বিধায়ক নারায়ণ চক্রবর্তী ও একজন আদিবাসী নেতাকে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে যাতে কোনও রকম অশান্তি না হয় সেবিষয়েও কড়া নির্দেশ দেন তিনি।

এদিন বীরভূম জেলার সঙ্গে বৈঠকে দলনেত্রী জানিয়ে দেন, অনুব্রতর অবর্তমানে সংগঠন যেমন আছে তেমন থাকবে। পঞ্চায়েত নির্বাচন আমাদের জিততে হবে। কিন্তু নির্বাচনে কোনওরকম অশান্তি যেন না হয়। স্পষ্টভাবে বুঝিয়ে দেন যৌথ নেতৃত্বে বীরভূমে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে এবং জিততে হবে। এর জন্য প্রতি সপ্তাহে জেলায় কোর কমিটির বৈঠক করতে হবে। এই বৈঠকে জেলার অঞ্চল সভাপতিদের বক্তব্য শোনেন দলনেত্রী। নেতারা যাতে নিজেদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি না করেন সে ব্যাপারেও এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি। আগে বীরভূমে যেখানে ৭ সদস্যের কমিটি ছিল সেটা বাড়িয়ে এদিন কমিটিতে আরও দু’জনকে যুক্ত করা হয়। এছাড়া রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীকে বীরভূমের সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদের কাছ থেকে বীরভূমের সব খবর নেবেন নেত্রী।

পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সংগঠন সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলতে হলে তা বলবেন বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি দলীয় নেতাদের নির্দেশ দেন সরকারের উন্নয়ন মুলক প্রকল্পগুলিকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার। সকলে প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরায়নি তৃণমূল। মমতা আগের মতোই জানিয়েছেন, বীরভূমের সংগঠন তিনি নিজে দেখবেন। তবে বৈঠক ডাকা, সমন্বয় রাখা ইত্যাদির ভার দেওয়া হয়েছে বিকাশের উপর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...