Saturday, June 27, 2026

২৯ ও ৩০ মার্চ কলকাতাসহ ব্লকে ব্লকে তৃণমূলের ধর্না কর্মসূচি, জানালেন চন্দ্রিমা

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ২৯ ও ৩০ মার্চ আম্বেদকারের মূর্তির সামনে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে শুধু কলকাতা নয়, ওই দিন রাজ্যে প্রতিটি ব্লকে কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে ধর্না কর্মসূচি(Dharna) পালন করবেন তৃণমূলের(TMC) নেতা কর্মীরা। শুক্রবার কালীঘাটে বৈঠক শেষে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। ওই দিন বেলা বারোটা থেকে এই ধর্না শুরু হবে। সেসবে ৩০ তারিখ রাত আটটায়।

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ আরও একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। যে টাকা দেওয়া তো দূরের কথা এ বারেও বাজেটে বাংলাকে একটা পয়সা দেয়নি কেন্দ্র। বাংলার প্রতি কেন্দ্রের এই বঞ্চনা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে ২৯ ও ৩০ মার্চ আম্বেদকারের মূর্তির সামনে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ব্লকে ব্লকে এই কর্মসূচি দলের নেতাকর্মীদের তরফে এই কর্মসূচি জারি থাকবে বলে এদিন জানিয়ে দেন চন্দ্রিমা। এর পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণও শানান চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের পালটা ওই দিন ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিও।

সে প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “বিজেপি কোথায় ধরনায় বসছে, তাতে রাজ্য সরকার বা তৃণমূলের কিছু যায় আসে না। ওদের কথার কোনও ঠিক নেই। ওদের নীতির ঠিক নেই। বাংলার মানুষ ওদের চিনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে তিন দল একসঙ্গে নামল। তাও পারছে না। রাহুল গান্ধী ইস্যুতে বাড়তি সুবিধা পেল কিনা, সেটা সময় বলবে। তবে আজ এটার প্রতিবাদ করা উচিত, আমরা করেছি।”

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...