Friday, June 5, 2026

চলবে ইন্টারলকিং সিস্টেমের কাজ, রবিবার বন্ধ হাওড়া কর্ড লাইনের লোকাল ট্রেন চলাচল

Date:

Share post:

ফের ভোগান্তি! ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য রবিবার বন্ধ থাকছে হাওড়া কর্ড লাইনে সব লোকাল ট্রেন। কর্ড লাইনের বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে বলে খবর। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সব লোকাল।

তবে রবিবার একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা রয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

আরও পড়ুন- শিয়ালদহে বন্ধ ট্রেন চলাচল, ফেরার পথে দু*র্ভোগে নিত্যযাত্রীরা !

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...