Monday, June 8, 2026

টার্গেট কংগ্রেস! রাহুলের সাংসদ পদ বাতিলের পরই কার্যালয়ে বুলডোজার 

Date:

Share post:

দলের নেতার পাশাপাশি খারাপ সময় যাচ্ছে কংগ্রেসেরও (Congress)। বৃহস্পতিবারই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ২ বছরের সাজা ঘোষণা করেছে সুরাট আদালত (Surat Court)। তবে জামিন পেলেও শুক্রবারই বাতিল হয়ে গিয়েছে সোনিয়া তনয়ের সাংসদ পদ। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কংগ্রেসের অফিসের সামনে হাজির বুলডোজার (Buldozer)। তবে শুধু হাজির বললে বহুল হবে, ভেঙে দেওয়া হল অফিসের সিঁড়িও। কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, দিল্লির উন্নয়ন পর্ষদ সম্প্রতি একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় খতিয়ে দেখা হয়, কোন কোন বাড়ির অংশ অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে? এরপরই দেখা যায় দীনদয়াল উপাধ্যায় মার্গের উপরে নির্মীয়মাণ কংগ্রেসের অফিসের সিঁড়িগুলি তৈরি হয়েছে ফুটপাতের উপর। আর সেই সিঁড়িগুলিই শনিবার সকালে ভেঙে দেওয়া হয় বলে খবর।

তবে দিল্লির পি ডব্লু ডি (PWD) দফতরের আধিকারিকরা সাফ জানিয়েছেন, দিল্লি পুরসভার অনুমতি না নিয়েই ওই অফিস তৈরি করেছিল কংগ্রেস। উল্লেখ্য, চলতি বছরেই জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে দিল্লিতে। আর তাই রাজধানী শহরকে একেবারে ঢেলে সাজাতে চাইছে দিল্লি পুরসভা। আর তারই প্রথম পদক্ষেপ হিসাবে দিল্লির রাস্তাঘাট পরিষ্কারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দিল্লি প্রশাসন। তবে জানা গিয়েছে, দীনদয়াল উপাধ্যায় মার্গে শুধু কংগ্রেসেরই নয়, রয়েছে আম আদমি পার্টি এবং বিজেপির কার্যালয়ও।

জানা যাচ্ছে, কিছুদিন আগেই আপ কর্যালয়ের একটি অস্থায়ী ঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে। তবে প্রথমে আপ ও পরে কংগ্রেসের দফতরে বুলডোজার চললেও বিজেপির দফতর একেবারেই সুরক্ষিত আছে বলে খবর।

 

 

 

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...