Wednesday, February 25, 2026

‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধনে সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চলছে জোর প্রস্তুতি

Date:

Share post:

২৮ মার্চ সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ১২০০০ কিলোমিটার ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী সফর ঘিরে সিঙ্গুর জুড়ে সাজো সাজো রব। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) জানিয়েছেন, সারা রাজ্যজুড়ে ১২০০০ কিলোমিটার ‘পথশ্রী’ প্রকল্প (‘Pathashree’ Project) উদ্বোধন হতে চলেছে। শুধু বাংলার নয়, এত বড় রাস্তা প্রকল্প ভারতেই প্রথম বলে দাবি বেচারামের। যার আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সেই উপলক্ষে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। যে জায়গায় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে চলছে পরিদর্শনের কাজ। জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিক গোটা এলাকা ঘুরে দেখছেন। আঁটোসাঁটো করা হচ্ছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূলের তরফে প্রতিদিন মিটিং, মিছিল মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পথশ্রী প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নতুন কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে দলের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- সর্বভারতীয়-রাজ্যের দলীয় মুখপাত্রদের নাম ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...