Saturday, May 9, 2026

সোমে বাংলায় রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর উদ্যোগে সংবর্ধনা দেবে রাজ্য

Date:

Share post:

রাষ্ট্রপতি হওয়ার পরে আগামিকাল প্রথম রাজ্য সফরে আসছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দুদিনের সফরে তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দ্রৌপদীকে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। ২৭ মার্চ সকালে রাষ্ট্রপতি (President) কলকাতায় (Kolkata) পৌঁছবেন। সেদিন বিকেলেই তাঁকে নাগরিক সংবর্ধনা পরিকল্পনা করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। তবে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রার্থী পদের সমর্থন নিয়ে শাসক-বিরোধী জলঘোলা হয়। এনডিএ-র প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মূ। বিরোধী প্রার্থী ছিলেন দেশের প্রাক্তন মন্ত্রী যশোবন্ত সিন্‌হা। তখন তিনি ছিলেন তৃণমূলের সদস্য। দ্রৌপদীর নাম ঘোষণা হওয়ার পর মমতা বলেছিলেন, বিজেপি আগে দ্রৌপদীর নাম ঘোষণা করলে তিনি আদিবাসী প্রার্থীকেই সমর্থন করতেন। রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই দ্রৌপদীর সঙ্গে সুসম্পর্ক মমতার। ২০১৭ সালে রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলার তরফে রামনাথ কোবিন্দকেও সংবর্ধিত করা হয়েছিল। প্রথম রাজ্যসফর হিসেবে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিলেন দেশের প্রথম দলিত রাষ্ট্রপতি। এবার আসছেন দ্রৌপদী।

একনজরে রাষ্ট্রপতির সম্ভব্য সফরসূচি-

• ২৭ মার্চ কলকাতায় পৌঁছেবেন রাষ্ট্রপতি।
• যেতে পারেন এলগিন রোডে নেতাজি ভবনে।
• সেখান থেকে যেতে পারেন জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়িতে।
• কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।
• ২৭ তারিখ রাজভবনেই রাত্রিবাস।
• ২৮ মার্চ সকালে যাবেন বেলুড়মঠে।
• সেখান থেকে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির।
• শান্তিনিকেতন থেকেই দিল্লি ফিরে যাওয়ার কথা দ্রৌপদীর।

রাষ্ট্রপতির সফরে তাঁর কাছে গণ ই-মেল পাঠানোর কর্মসূচি নিল DA-আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। গণ-মেল পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও।

 

 

Related articles

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...