Sunday, May 17, 2026

প্রয়াত কিংবদন্তী মালায়ালাম অভিনেতা ও প্রাক্তন সাংসদ ইনোসেন্ট

Date:

Share post:

ফের দুঃসংবাদ, প্রয়াত কিংবদন্তী মালায়ালাম অভিনেতা ইনোসেন্ট। মাত্র ৭৫ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। ২৬ মার্চ পরলোকে পাড়ি দিয়েছেন মলিউড সুপারস্টার ইনোসেন্ট।

গত ১৬ মার্চ গলায় ইনফেকশন নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। দশ দিনের মাথায় ২৬ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মলিউড অভিনেতা ইনোসেন্ট। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সকলে একেবারে স্মম্ভিত।তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই সঙ্গে চলকুড়ি লোকসভা কেন্দ্রের সাংদও ছিলেন এই জনপ্রিয় মালায়ালি অভিনেতা।
কমেডি চরিত্রের জন্যই মালায়ালি ছবির দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কমেডি কিং হিসাবেই সকলে তাঁর গুণগান করতেন। এছাড়াও সিরিয়াস চরিত্রে একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রয়াত অভিনেতা।
Nrityashala ছবির হাত ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছিলেন ইনোসেন্ট। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিলে সেই ছবি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। গোটা ফিল্মি কেরিয়ারে একগুচ্ছ হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন।
মলিউডের বর্ষীয়ান অভিনেতা ইনোসেন্টের শেষ ছবি ছিল Kaduva। এই ছবিতে Fr. Vattassheril-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আগামী এপ্রিলে মুক্তি পাবে ইনোসেন্ট অভিনীত শেষ ছবি Paachuvum Athbhuthavilakkum। তার আগেই প্রয়াত হলেন এই জনপ্রিয় অভিনেতা।

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...