Friday, June 26, 2026

বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের ওপর বিশেষ নির্দেশ বিসিসিআইয়ের, আইপিএল-এ কড়াকড়ি 

Date:

Share post:

বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের ওপর বিশেষ নির্দেশ জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ, বোর্ডের চুক্তির আওতার থাকা বোলারদের আইপিএল-এ যেন বেশি চাপ না দেওয়া হয়। ইতিমধ্যে আইপিএল-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও নীতিন প‍্যাটেল ও ভারতীয় দলের ফিজিও সোহম দেশাই। সেখানে তাঁরা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের সাবধানে ব্যবহার করতে হবে। কারণ আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় বোলারদের খুব সাবধানে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। নেটে তাঁরা অতিরিক্ত বোলিং করবেন না। ফিল্ডিং অনুশীলন অবশ্য তাঁরা করবেন। মে মাসের শেষ সপ্তাহ থেকে নেটে বোলিংয়ের সময় বাড়াবেন এই বোলরারা। বিসিসিআই সব সময় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোনও বোলার যদি বলেন যে তাঁর কোনও সমস্যা হচ্ছে, তা হলে সঙ্গে সঙ্গে বোর্ডকে সে কথা জানাতে হবে।

আইপিএলের সাতটি দলে খেলেন বোর্ডের চুক্তি আওতায় থাকা ১২ বোলার। তাঁরা হলেন, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ। কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর প‍্যাটেল। রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চ‍্যাহাল। এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...