Friday, June 26, 2026

তোষণের রাজনীতি করে না বিজেপি! মুসলিম সংরক্ষণ বাতিল ইস্যুতে কংগ্রেসকেই নিশানা শাহের

Date:

Share post:

বিরোধীদের অভ্যাস থাকলেও, বিজেপি (BJP) কখনও ধর্মের ভিত্তিতে তোষণের রাজনীতি করে না। কর্ণাটক নির্বাচনের (Karnataka Election) প্রচারে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উল্লেখ্য, দিন দুয়েক আগেই রাজ্যের ওবিসি মুসলিমদের (Muslim) ৪ শতাংশ সংরক্ষণ (Reservation) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার (Karnataka Government)। আর এবার সেই সিদ্ধান্তের প্রশংসায় সরব হলেন অমিত শাহ। নির্বাচনী প্রচারে এসে শাহ সাফ জানান, যদিও সে দিনই অন্য আরও একটি সিদ্ধান্তে কর্নাটকের বিজেপি সরকার জানিয়ে দেয় মুসলিমদের বাতিল হওয়া ৪ শতাংশ সংরক্ষণের ফায়দা সমান ভাবে পাবে রাজ্যের দুই হিন্দু গোষ্ঠী লিঙ্গায়েত ও ভোক্কালিগা সম্প্রদায়। তবে নির্বাচনের আগে গেরুয়া শিবির মুসলিমদের সংরক্ষণ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেও কংগ্রেসের দাবি, ক্ষমতায় ফিরেই ওই সিদ্ধান্ত খারিজ করবে তাঁরা।

এদিকে দলের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছিল, তা সংবিধান মেনে হয়নি। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সুযোগ নেই বলেও জানান শাহ। পাশাপাশি কংগ্রেসকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেরুকরণের রাজনীতির কারণেই কংগ্রেস সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল। বিজেপির সরকার সেই সংরক্ষণ বাতিল করে ভোক্কালিগা এবং লিঙ্গায়েত সম্প্রদায়ের জন্য করেছে। এরপরই কংগ্রেস শাসনে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে শাহের অভিযোগ, ভোট ব্যাঙ্কের লোভেই কংগ্রেস হায়দরাবাদ মুক্তিকে স্মরণ করেনি। তিনি আরও বলেন, হায়দরাবাদের মুক্তির জন্য যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাঁদের মর্যাদাও দেয়নি কংগ্রেস। তিনি বলেন, সর্দার প্যাটেল না থাকলে হায়দরাবাদ যেমন স্বাধীনতা পেত না, স্বাধীনতা পেত না বিদারও।

উল্লেখ্য, আগামী মাসেই বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে কর্ণাটকে। তাই সরকারের ওই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে অমিত শাহ মনে করিয়ে দেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিষয়টি সংবিধান-বিরোধী। এর পরেই ওই সিদ্ধান্তের জন্য কংগ্রেসকে দায়ী করে শাহ বলেন, মুসলিমদের এই তোষণের রাজনীতির জন্য কংগ্রেসই দায়ী। শাহের দাবি, বিজেপি এ ধরনের তোষণের রাজনীতি করে না। তাই রাজ্যের বিজেপি সরকার ওই সংরক্ষণ নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...