Friday, May 15, 2026

জল্পনার অবসান, কলকাতার নতুন অধিনায়ক হলেন নীতিশ রানা

Date:

Share post:

জল্পনার অবসান। অধিনায়ক ঠিক করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মরশুমে কেকেআরের হয়ে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। এদিন এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে। চোটের জন‍্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। তারপরই সৃষ্টি হয় জল্পনা,কে দায়িত্ব সামলাবেন নাইট শিবিরের। উঠে আসে শার্দুল ঠাকুর, সুনীল নারিনের নাম। তবে সব জল্পনার অবসান কাটিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দেয় কলকাতা।

এদিন কেকেআরের তরফে টুইট করে জানান হয়,”পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকা শ্রেয়স আইয়রের অনুপস্থিতিতে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। আশা করছি এবারের আইপিএল চলাকালীনই সুস্থ হয়ে কোনও না কোনও সময় দলের হয়ে খেলবেন শ্রেয়স। তবে ঘরোয়া ক্রিকেটে রাজ্য দলের হয়ে সাদা বলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় এবং কেকেআরের হয়ে ২০১৮ থেকে অসাধারণ খেলার পুরস্কার বাবদ নীতিশকেই দলকে আগামিদিনে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হল। কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিত এবং সাপোর্ট স্টাফরা মাঠের বাইরে নীতিশকে সবরকম সমর্থন দেওয়ার জন্যে তৈরি। আমরা আত্মবিশ্বাসী নীতিশ এই সাহায্য পেয়ে ভাল ফল করবেন।”

আরও পড়ুন:দেশের জার্সিতে দাপট রোনাল্ডোর, ইউরো কাপের ম‍্যাচে জোড়া গোল সিআরসেভেনের


 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...