Wednesday, May 13, 2026

হাওড়ার পাঁচপাড়ায় গঙ্গাপাড়ে ২ নাবালকের দে*হ উদ্ধার, খু*নের অভিযোগ পরিবারের

Date:

Share post:

তিলজলায় কিশোরী খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যের মধ্যেই হাওড়ার (Howrah) পাঁচপাড়ায় গঙ্গার ঘাটে উদ্ধার জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, নাজিরগঞ্জের বাদামতলা এলাকার একই পরিবারের সদস্য দুই কিশোর মহম্মদ লাভিস ও মহম্মদ আসিফ। বয়স ১১-১২ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে নাবালকদের। তবে, পুলিশের (Police) অনুমান, খেলা সেরে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয় লাভিস ও আসিফের।

সোমবার গভীর রাতে হাওড়ার পাঁচপাড়া গঙ্গার ঘাটে দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত নাবালকদের পরিবার অভিযোগ, পুরনো ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন। মহম্মদ লাভিস খানের মা রালি খাতুন বলেন, “আমি আগে যে জায়গায় ভাড়া থাকতাম সেখান এক ভাড়াটের ছেলে আমার ১৬ বছরের মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেছিল। প্রতিবাদে আমি পুলিশের কাছে অপহরণের মামলা করেছিলাম। সেই মামলা এখনও চলছে। এই কারণেই আমার উপর প্রতিশোধ নিতে আমার এবং আমার বোনের ছেলেকে ওঁদের পরিবার পরিকল্পনা করে খুন করেছে। ওরা স্নান করতে গিয়ে ডুবে মারা যায়নি”। যদিও এবিষয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...