Wednesday, June 24, 2026

কিরঘিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট জয় ভারতের

Date:

Share post:

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হল ভারত। শেষ ম‍্যাচে মায়ানমারের পর কিরঘিজস্তানকে হারাল ভারত। এদিন কিরঘিজস্তানকে ২-০ গোলে হারায় সুনীল ছেত্রীরা। ভারতের হয়ে গোল সন্দেশ ঝিঙ্গান এবং সুনীল ছেত্রী। পর পর দুই ম‍্যাচে জয়ের ফলে ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা জিতল ইগর স্টিমাচের দল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ইগর স্টিমাচের দল। ম‍্যাচে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের বক্সে আক্রমণ শুরু করে ভারত। দু’প্রান্ত ব্যবহার করে বারে বারে আক্রমণে ওঠে। যার ফলে ম‍্যাচের ৩৪ মিনিটে গোল পেয়ে যায় ভারতীয় দল। গোল করে ভারতকে এগিয়ে দেন সন্দেশ। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফেরার চেষ্টা করে কিরঘিজস্তান। তবে পাল্টা আক্রমণ চালায় ভারতীয় দল। ম‍্যাচের ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ভারত। বক্সের মধ্যে নাওরেমকে ফাউল করেন প্রতিপক্ষ ফুটবলার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করতে ভুল করেননি সুনীল।

আরও পড়ুন:কালীঘাটে পুজো দিলেন নাইট অধিনায়ক, ক্রীড়ামন্ত্রীকে নতুন জার্সি উপহার কেকেআরের


 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...