Thursday, May 14, 2026

Weather : ঘণ্টাখানেকে ভাসবে কলকাতা, ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের !

Date:

Share post:

মাসের শেষ দিনে সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশের মুখভার। তখনই আন্দাজ করেছিলেন বঙ্গবাসী , আশ*ঙ্কার পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছেন কর্তারা।

দক্ষিণবঙ্গের ১৫ টি জেলাতে আগেই কমলা সর্তকতা দেওয়া হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে। যার জেরে উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত ঝাড়গ্রামের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...