Saturday, June 20, 2026

প্রযুক্তিগত সমস্যার জের! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল তিহার ব.ন্দি কেষ্টর

Date:

Share post:

ফের জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রতর মামলার শুনানি ছিল। তবে এদিন আদালত সাফ জানিয়ে দেয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে বীরভূমের জেলা সভাপতিকে। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল বীরভূমের জেলা সভাপতিকে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির (Technical Fault) কারণে তা সম্ভব হয়নি বলেই আদালত সূত্রে খবর।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল (Tihar Jail)। শুক্রবার প্রথমে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশের চেষ্টা হয়। কিন্তু তিহার জেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে এজলাসে সায়গল হোসেনের মুখ দেখা যায়নি বলে অভিযোগ। ঠিক একই সমস্যায় পড়তে হয় অনুব্রত মণ্ডলকেও। তবে এদিন আসানসোল আদালতে অনুব্রতর হয়ে হাজির ছিলেন না কোনও আইনজীবীই। তবে চলতি বছরের জুলাই মাসেই দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি রয়েছে অনুব্রতর। আর যেহেতু দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেছেন বীরভূমের জেলা সভাপতি সেকারণে আসানসোল আদালত থেকে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সেকারণেই এদিন নতুন করে কেষ্টর জন্য জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী।

তবে এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান তাঁরা। তবে বিচারক সাফ জানান, বিষয়টির তদন্ত চলছে। পুরো তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আর যতদিন না পুরো তদন্ত শেষ হচ্ছে ততদিন সোনা ফেরত দেওয়া অসম্ভব।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...