Saturday, June 6, 2026

আজ থেকে দাম বাড়লো ORS, প্যারাসিটামল সহ বহু জীবনদায়ী ওষুধের

Date:

Share post:

আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে দাম বাড়লো জীবনদায়ী ওষুধের দাম। এই ওষুধের তালিকা মধ্যে রয়েছে ব্যথানাশক, জ্বর, ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, রক্তাল্পতা অ্যান্টিবায়োটিক প্রভৃতি। গত সোমবার কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এক এপ্রিল থেকে ওষুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। সেই নির্দেশনামা কার্যকর হচ্ছে আজ অর্থাৎ শনিবার থেকে।

জানা গিয়েছে, দামের নিয়ন্ত্রণের মধ্যে থাকা ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম ১২ শতাংশ বাড়ছে। আর দামের নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধগুলি ক্ষেত্রে বাড়ছে ১০ শতাংশ। গত বছরও দাম বেড়েছিল ১-২ শতাংশ। কিন্তু এবার সেটা একলাফে বাড়ছে ১২ শতাংশ। সংস্কার তরফে দাবি করা হয়েছে আদতে ওষুধের হোলসেল প্রাইস ইনডেক্স বেড়েছে। তার প্রভাবেই ওষুধের দাম বাড়তে চলেছে। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই জরুরি তালিকাভুক্ত বা ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনস-এর তালিকায় থাকা ওষুধগুলির দাম বাড়তে চলেছে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...