Monday, April 27, 2026

বীরভূম বি.স্ফোরণকাণ্ডে জড়িত ২ অভিযুক্তকে গ্রে.ফতার NIA-র

Date:

Share post:

বীরভূম (Birbhum) বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল এনআইএ (National Investigation Agency)। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ায় সরগরম হয়ে ওঠে রাজ্য। সেই ঘটনায় এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি।

ধৃতদের মধ্যে মীর মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত সে। শনিবার সকালে নুরুজ্জামানকে বিকাশ ভবন থেকেই গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। অপর অভিযুক্ত মিরাজুদ্দিনকে রানিগঞ্জ থেকে পাকড়াও করা হয় বলে খবর। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর রিন্টুকে জেরা করেই উঠে আসে নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। ইতিমধ্যে রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। আর সেকারণেই, গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জামান।

সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্য নিয়েই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ অভিযুক্ত। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। তবে এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন তাদের এতদিন গ্রেফতার করা হয়নি তার উত্তর খুঁজছে এনআইএ আধিকারিকরা।

 

 

Related articles

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...