Saturday, March 14, 2026

“আমার বিরুদ্ধে একটাও কথা বললে মামলা করব”, অসম সফরের আগে কেজরিকে হুঁশিয়ারি হিমন্তের

Date:

Share post:

অসম সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। তবে তাঁর এই সফরের আগে রীতিমত হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Hemant Bishwa Sharma)। কড়া সুরে জানালেন, দিল্লি বিধানসভায় যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এখানে এসেও যদি একই কথা বলে তবে মানহানির মামলা করবেন হিমন্ত।

রবিবার কেজরির অসম(Assam) সফরের আগে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অরবিন্দ কেজরিওয়াল একজন কাপুরুষ। উনি দিল্লি বিধানসভায় সুরক্ষার পর্দার আড়ালে লুকিয়ে বসে মিথ্যে বলে যান। বাইরে উনি একবার বলে দেখুন যে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। মণীশ সিসোদিয়ার মতোই ওঁর বিরুদ্ধেও মানহানির মামলা করব আমি।”

উল্লেখ্য, রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে অসমে আসছেন কেজরিওয়াল। অসমে জনসভা করার কথা রয়েছে তাঁর। এর আগে দিল্লি বিধানসভায় তাঁকে বলতে শোনা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অন্য রাজ্যেও দুর্নীতির মামলা রয়েছে। মনে করা হচ্ছে, রবিবারের সভাতেও সেই প্রসঙ্গ তুলবেন তিনি। তার ঠিক আগেই হুঁশিয়ারি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...