Friday, June 5, 2026

চন্দননগরে পরিশ্রুত পানীয় জল সরবারহ প্রকল্পের উদ্বোধন ফিরহাদ-ইন্দ্রনীলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশ মতো চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) উদ্যোগে এবং চন্দননগর পুরনিগমের তত্ত্বাবধানে চালু হল পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের (Purified Drinking Water Supply Project)। শনিবার, KMDA-সহযোগিতায় চন্দননগর বোড়াই চণ্ডীতলায় প্রতিদিন পাঁচ মিলিয়ন গ্যালন পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার ক্ষমতাসম্পন্ন প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ছিলেন ইন্দ্রনীল সেন, চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী।

ফিরহাদ হাকিম বলেন, “জল দেওয়া বা তৃষ্ণা মেটানোর মতো পূর্ণ কাজ অন্য কিছু নেই”। চন্দননগরের মানুষের জন্য আমরা সেই কাজ করতে পেরে আনন্দিত।

আরও পড়ুন- আইএসএফের বৈঠক বিজেপি দফতরে! প্রকাশ্যে গোপন আঁতাঁত

এই পরিশ্রুত পানীয় জল সরবারহ প্রকল্প চন্দননগরের প্রতিটি ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবরাহের মাধ্যমে শহরের পানীয় জলের সব সংকট মুক্ত করবে বলে আশা।

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...