Saturday, March 14, 2026

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৬০ এর দশকে ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ছিলেন সেলিম দুরানি। প্রথম ক্রিকেটার হিসাবে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। রবিবার সকালে জামনগরের বাড়িতে মৃত্যু হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারের। চলতি বছরের জানুয়ারিতে উরুর হাড় ভেঙে যাওয়াতে অস্ত্রোপচার করতে হয়েছিল সেলিম দুরানিকে।

কাবুলে জন্ম হলেও গুজরাটের জামনগরে বেড়ে উঠেন দুরানি। শেষ দিন অবধি ভাইয়ের সঙ্গে জামনগরে ছিলেন দুরানি। ১৯৬০ সালে ভারতের হয়ে অভিষেক করেন সেলিম দুরানি, ১৯৭৩ অবধি জাতীয় দলের হয়ে খেলেন। ব্যাট হাতে কার্যকরী হওয়ার পাশাপাশি বাঁ হাতি স্পিনার হিসেবে দেশকে ম্যাচ জিতিয়েছেন দুরানি। ১৯৬১-৬২ মরশুমে ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই সিরিজে মাদ্রাজ ও কলকাতা টেস্টে যথাক্রমে আট ও দশ উইকেট নেন দুরানি।

২৯টি টেস্ট খেলা সেলিম দুরানি ব্যাট হাতে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান করেছেন। ১৯৭২ সালে পোর্ট অফ স্পেনে খেলা টেস্টে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুরানি। সেই টেস্টে দুরানি আউট করেন ক্লাইভ লয়েড ও স্যার গারফিল্ড সোবার্সকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...