Friday, June 26, 2026

মোদি পদবি বিতর্কের সভাস্থলেই ‘জয় ভারত’ ব়্যালি! ভোটমুখী কর্ণাটকে বড় চমক রাহুলের   

Date:

Share post:

২০১৯-র লোকসভা নির্বাচনের প্রচারে (Loksabha Election Campaign) কর্নাটকের (Karnataka) জনসভায় মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। চলতি মাসেই সেই ‘অভিশপ্ত’ কোলার (Kolar) এলাকা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন সোনিয়া তনয়। উল্লেখ্য, মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই গত সপ্তাহে লোকসভার সদস্যপদ খারিজ হয়েছে তাঁর। এদিকে গত বুধবারই কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ১০ মে একদফাতেই দক্ষিণের এই রাজ্যে হবে ভোটাভুটি। ভোটের ফলাফল ঘোষণা হবে ১৩ মে।

এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়ে সব দল। কংগ্রেস সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল কোলারে র‍্যালি করবেন রাহুল। এরপরই ১১ এপ্রিল রাহুল যাবেন ওয়ানাড় (Wayanad)। ‘জয় ভারত’  নাম দেওয়া হয়েছে ওই ব়্যালির। তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচি শুরু হবে কর্নাটকের কোলার থেকে। ২০১৯ সাল এই জায়গাতেই ‘মোদি পদবী’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। আর সেই মন্তব্যের জেরেই সাংসদ পদ খোয়াতে হয়েছে সোনিয়া তনয়কে। নির্বাচনের প্রচারে শুরুতেই সেই জায়গাকেই প্রথম বেছে নিলেন প্রাক্তন এই সাংসদ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে কংগ্রেসের তরফে আগে জানানো হয়েছিল ৫ এপ্রিল কোলারে নির্বাচনী প্রচার করবেন রাহুল। কিন্তু সেই দিনক্ষণ বদলে গেল। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৫ নয় আগামী ৯ এপ্রিল কোলার থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন রাহুল। ২০১৮-র ভোটের পর কর্নাটকে সরকার গঠন করে কংগ্রেস ও জনতা দল সেকুলার। কিন্তু কিছুদিনের মধ্যেই বেশ কয়েকজন শাসক বিধায়ক পদত্যাগ করায় পতন হয় সেই সরকারের। এর পর ক্ষমতায় আসে বিজেপি। ২২৪ আসনের দক্ষিণের এই রাজ্যে বর্তমানে পদ্ম শিবিরের দখলে রয়েছে ১১৯টি আসন। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৫। জেডিএস-র দখলে রয়েছে ২৮ বিধায়ক। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস ও জেডিএস। প্রথম দফার তালিকায় কংগ্রেস ১২৪ প্রার্থী ও জেডিএস ৯৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে।

 

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...