Saturday, June 20, 2026

পাতাল রেলে ‘বিকট শব্দ’, ছুটির দিনে বিঘ্নিত মহানগরীর মেট্রো!

Date:

Share post:

রবিবার চেনা অফিস টাইমের ব্যস্ততা না থাকায় কিছুটা স্বস্তি পেলেন মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। সকাল ১০:৪২টা নাগাদ আচমটাই অস্বাভাবিক শব্দ শুনে থমকে যায় মেট্রোর চাকা। পরিস্থিতি সামাল দিতে লেগে যায় প্রায় ঘন্টাখানেকের মতো। শোভাবাজার থেকে শ্যামবাজারের (Sovabazar to Shyambazar) মধ্যে মেট্রো চলাচলের সময় মোটরম্যান (Motorman) এই শব্দ শুনতে পান বলে জানা যায়। যেহেতু আজ রবিবার তাই সেভাবে মেট্রোতে ভিড় নেই। যদিও আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘন্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেন।

ঠিক কী হয়েছিল ?

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে এক মোটরম্যান লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তিনি একটু অবাক হয়ে যান এবং শব্দের উৎস বুঝতে না পেরে সরাসরি অফিসে খবর পাঠান। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সময় গিরিশ পার্ক থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম রুটেও মেট্রো যাতায়াত করানো হয়। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ওই দুই স্টেশনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ ছিল। যাতে কোন রকমের বিপদ না হয় সেই কারণে তড়িঘড়ি মেট্রোর লাইনে নেমে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করতে শুরু করেন। বেলা ১১:৫০ টা নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই আওয়াজ হল সেটা স্পষ্টভাবে উদ্ধার করা না গেলেও যান্ত্রিক কোনও ত্রুটির কথাই প্রাথমিকভাবে অনুমান করছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...