Tuesday, May 19, 2026

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু রাজস্থানের

Date:

Share post:

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল রাজস্থান রয়‍্যালস। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ৭২ রানে। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু সামসন। বল হাতে চার উইকেট যুজবেন্দ্র চ‍্যাহালের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত পারফরম্যান্স যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু সামসনের। ৫৪ রান করেন যশস্বী। বাটলারও করেন ৫৪। অধিনায়ক সঞ্জু সামসন করেন ৫৫ রান। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন ফজলহক ফারুকী এবং টি নটরাজন। একটি উইকেট নেন উমরান মালিক।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে ৩২ রানে অপরাজিত আব্দুল সামাদ। ২৭ রান করেন ময়ঙ্ক আগরওয়াল। ওয়াশিংটন সুন্দর করেন ১ রান। রাজস্থানের হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:প্রস্তুতি ম‍্যাচে চেন্নাইয়ান এফসির কাছে ১-০ গোলে হার ইস্টবেঙ্গলের

 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...