Thursday, June 25, 2026

প্রস্তুতি ম‍্যাচে চেন্নাইয়ান এফসির কাছে ১-০ গোলে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

সুপার কাপের আগে শেষ প্রস্তুতি ম‍্যাচ খেলল ইস্টবেঙ্গল এফসি। এদিন চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন কারিকারি। সুপার আপের আগে প্রস্তুতিতে দুটি ম্যাচ খেলল স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং-কে হারালেও পরের ম্যাচে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে হারতে হল ইস্টবেঙ্গলকে।

ম‍্যাচের প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কারিকারির গোলে জয় পায় চেন্নাইয়েন। ৮০ মিনিটে হেডে গোল করেন ঘানার স্ট্রাইকার। নারায়ণ দাসের ফ্রিকিক থেকে ফ্লিক হেডে গোল করেন কারিকারি। কিরিয়াকু, জর্ডন দোহার্টি, অ্যালেক্স লিমা ও জ্যাক জার্ভিসকে দলে রাখেন স্টিফেন। মহামেডানকে ৪-৩ গোলে হারালেও চেন্নাইয়ানের কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল।

বৃহস্পতিবার সুপার কাপ খেলতে কেরলের মঞ্জেরিতে উড়ে যাবে ইস্টবেঙ্গল দল। ৩ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। ৮ এপ্রিল থেকে মূলপর্বের ম্যাচ শুরু হবে। ২১ ও ২২ এপ্রিল হবে দু’টি সেমিফাইনাল, আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।

আরও পড়ুন:ভারতের বিশ্বকাপ জয়ের দিনে বিশেষ উপহার আইসিসির


 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...