Sunday, May 17, 2026

দু’বছরের অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরছেন আমির!

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু বছর আগে। ফের পাকিস্তান দলে ফিরতে চলেছেন মোহাম্মদ আমির! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক নির্বাচকের সঙ্গে এই বিষয়ে তাঁর কথাও হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে আমিরকে কথা বলায় সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৩০ বছর বয়সী আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ২০২০ সালের ডিসেম্বরে। কারণ হিসেবে তখনকার বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তী সময় জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।

এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনও দায়িত্বে নেই ওই তিনজন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমিরের পাকিস্তান দলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...