Thursday, May 7, 2026

বিজেপি করলেই কড়কড়ে নোট! সেই লোভে শুভেন্দুদের দলে ছেলে, বি.স্ফোরক সুমিতের মা

Date:

Share post:

মিলতো কড়কড়ে নোট! টাকার লোভেই বিজেপি করত ছেলে, পার্টির নেতারা যা বলতো অন্ধের মতো তা শুনতো। এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন হাওড়া দাঙ্গাকাণ্ডে রিভলবার হাতে রামনবমীর মিছিলে যাওয়া সুমিতের সাউয়ের মা! সুমিতের সোমাদেবী স্পষ্ট জানিয়ে দিলেন, ছেলে বেকার, নগদ টাকার লোভে সে গেরুয়া শিবিরের হয়ে বিভিন্ন কর্মসূচিতেও যেত।

রামনবমীর মিছিলে বন্দুক হাতে অশান্তি পাকায় উনিশ বছরের উৎশৃঙ্খল সুমিত। দাঙ্গা লাগানোর অপরাধে
বিহারের মুঙ্গের থেকে গতাকে গ্রেফতার করে সিআইডি’র হাতে তুলে দেয় হাওড়া পুলিশের গোয়েন্দারা। আর ছেলের গ্রেফতারির পর সালকিয়ার শম্ভু হালদার লেনের বাড়িতে বসে সুমিতের মা সোমাদেবীর প্রতিক্রিয়া, “একুশের বিধানসভা ভোটের সময় থেকেই ছেলে বিজেপি করত। হাতে হাতে কড়কড়ে নোট মিলত, তাই দলের হয়ে নানা জায়গায় যেত ঝান্ডা লাগাতে, মিছিল করতে। সে দিনও পার্টির কথায় রামনবমীর মিছিলে গিয়েছিল। কিন্তু ওর হাতে বন্দুক এল কীভাবে, জানি না।’’ সুমিতের পরিবারে রয়েছেন বাবা-মা ও দুই বোন। বাবা চিন্টু সাউ পেশায় গাড়িচালক। সুমিত বেকার, মাঝেমধ্যে বাবার মালবাহী গাড়ির খালাসির কাজ করে। বিজেপি তাকে টাকার লোভে দেখিয়ে দলে টেনেছিল।

এদিকে পুলিশ সূত্রের খবর, সেদিন সুমিতের সঙ্গে শিবপুরের আরও কিছু কুখ্যাত দুষ্কৃতী রামনবমীর মিছিলে হাজির ছিল। সকলের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র। সকলেই বিজেপির সঙ্গে যুক্ত। অশান্তি পাকানোর নির্দেশ ছিল দলের তরফে। হিংসা লাগিয়েঅনেকেই ভিনরাজ্যে পালিয়েছে বলে তদন্তকারীদের দাবি। প্রত্যেকের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- রা*মের নামে অ*স্ত্র প্রদর্শন বাংলার সংস্কৃতি নয়: অভিষেক

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...