Wednesday, June 17, 2026

রা*মের নামে অ*স্ত্র প্রদর্শন বাংলার সংস্কৃতি নয়: অভিষেক

Date:

Share post:

রামনবমী কি ইস্যু করে বাংলায় বিজেপির (BJP) অশান্তি ছড়ানোর অপচেষ্টা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেন, “আমরা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না। তবে তাদের মনে রাখতে হবে, রামচন্দ্র ত্যাগ, সংযম এবং কৃচ্ছসাধনের প্রতীক। অস্ত্র হাতে শক্তিপ্রদর্শন করে রামের আরাধনা হয় না।” তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “বাংলা এই সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। আমরা আগে কখনও এমনটা দেখিনি।”

হিন্দু সমাজকে ৯ বছরেও বিপদমুক্ত করতে না পারায় মোদির পদত্যাগ করা উচিত বলে দাবি করেন অভিষেক। তিনি বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন ক্ষমতায় আসে, তখন বিজেপি বলেছিল হিন্দুরা বিপদে রয়েছে। আজ ৯ বছর পরেও একই কথা বলা হচ্ছে। তাহলে তাদের কথামতো সবার আগে নরেন্দ্র মোদির পদত্যাগ করা উচিত।”

বিজেপির বিরুদ্ধে মেরুকরণ এর রাজনীতির অভিযোগ তুলে অভিষেক বলেন, অসমে মেরুকরণ করতে পেরেছে বলেই সেখানে জিতেছে বিজেপি। তাঁর কথায়, “বাংলায় মেরুণকরণের রাজনীতি কাজ করছে না বলেই বিজেপি জিততে পারছে না। বিজেপি রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করছে, তার কোনও সত্যতা নেই। কারণ, উন্নয়ন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, উড়ালপুল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই রাজ্যে উন্নয়ন হয়েছে।”

আরও পড়ুন- বুধে গিরিরাজ-অভিষেক সাক্ষাৎ, দ্রুত বকেয়া মেটানোর দাবি জানাবেন তৃণমূল সাংসদ

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...