Monday, May 11, 2026

রামনবমীকে ঘিরে রিষড়ায় অ.শান্তি, আর্থিক ক্ষতির মুখে রেল

Date:

Share post:

সম্পত্তির সেভাবে ক্ষতি হয়নি, তবে রিষড়ায় অশান্তিতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হল রেলকে। রিষড়ায় স্টেশনে অশান্তির জন্য দেরিতে চলেছে কমপক্ষে ১৭টি ট্রেন। বাতিল করতে হয়েছে কমপক্ষে ৬টি ট্রেন। এর জেরেই আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে রেলকে। ট্রেন লক্ষ্য চলে পাথরবৃষ্টি, এমনকী বোমাবাজিও! কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। ব্যাহত হয় ট্রেন পরিষেবা। পূর্ব রেলে জিএম অরুণ অরোরা জানান, অশান্তি খবর পাওয়ার পর অনেক ক্ষেত্রেই পরিষেবা বন্ধ রাখা হয়।

আরও পড়ুন:বুধবার রাজ্য সরকারের বিমানেই কোচবিহার যাবেন রাজ্যপাল!

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির জেরে এখনও থমথমে রিষড়া। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। রিষড়া স্টেশন ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। রিষড়ায় যান এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্তা।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরূণ অরোরা জানান, “ফের যদি নতুন করে কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অনুরোধ করা হবে রেলের তরফে।”

 

 

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...