Tuesday, March 17, 2026

রামনবমীর অ.শান্তির আঁচ বিধানসভায়, বিহারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ!   

Date:

Share post:

রামনবমীর (Ramnavami) অশান্তি নিয়ে আলোচনা চলছিল বিধানসভায় (Assembly)। আর সেই আলোচনাতেই বিতর্কিত কথার বলার অভিযোগ ওঠে বিজেপি (BJP) নেতা তথা বিধায়ক জীবেশ কুমারের (Jibesh Kumar) বিরুদ্ধে। এমনকি, বিহারের শাসক রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। আর এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে কার্যত চ্যাংদোলা করে বাইরে বের করে দেন মার্শালরা। রাবনবমীকে কেন্দ্র করে দিনকয়েক আগেই অশান্ত হয়ে ওঠে বিহারের (Bihar) একাধিক এলাকা। আর সেই ইস্যুতেই এদিন বিধানসভায় আলোচনা চলছিল।

ঘটনাটির ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে চার জন মার্শাল চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন ওই বিধায়ককে। আর ওই বিধায়ক চিৎকার করে বলছেন, বিরোধীদের সঙ্গে এ রাজ্যে এমনই আচরণ করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই কাঠগড়ায় তোলেন ওই বিজেপি বিধায়ক। তবে বিরোধীদের অভিযোগ, রামনবমীর অশান্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হলেও এদিন আলোচনা সভায় জোর করে অশান্তির চেষ্টা করেন ওই বিজেপি বিধায়ক। পাশাপাশি বিহারের শাসকদল রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে বার করে দেওয়া হয়।

উল্লেখ্য, রামনবমীকে কেন্দ্র করে বাংলার পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজ্যেই একাধিক অশান্তির খবর সামনে এসেছে। রামভক্তদের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায়। আর বৃহস্পতিবারই হনুমান জয়ন্তী। আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলা সহ গোটা দেশে। সোমবারই খেজুরির জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাপ্রকাশ করেন আগামী ৬ তারিখ সতর্ক থাকুন। আর তারপর থেকেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। মূলত বিজেপি সরকার যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যগুলোর দিকে নজর দিলেই দেখা যাবে সেখানেই বেশি অশান্তির খবর সামনে আসছে। তবে এবার বিহারের বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এলো।

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...