Saturday, April 4, 2026

মন্দিরে পুজো দিতে গিয়ে জলে ডুবে মৃ*ত্যু ৫ পুণ্যার্থীর

Date:

Share post:

রামনবমীর দিন পুজো দিতে গিয়ে ইন্দোরের মন্দিরের কুয়োয় পড় মৃত্যু হয় ৩৬ জনের। এবার তামিলনাড়ুর চেন্নাইয়েও মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হল পাঁচ ব্যক্তির। মন্দিরে পুজো চলাকালীন হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছয়।জলের ট্যাঙ্ক থেকে পাঁচ ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:নববর্ষে রাজ্যবাসীকে ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর, দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। নাঙ্গানাল্লুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরে ‘পাঙ্গুনি’ উদযাপনের জন্য পুণ্যার্থীরা মন্দির লাগোয়া একটি জলের ট্যাঙ্কের কাছে জড়ো হয়েছিলেন। চেন্নাই পুলিশ সূত্রে খবর, ভারসাম্য রাখতে না পেরে প্রথম এক ব্যক্তি জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে অন্যরা ঝাঁপ দিলে তাঁরাও গভীর জলে তলিয়ে যান। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।


জলে আরও মৃতদেহ থাকার আশঙ্কায় পুলিশ এবং দমকল কর্মীরা জলে নেমে উদ্ধার কাজ চালাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তামিলনাড়ুর গ্রামীণ শিল্প মন্ত্রী টিএম আনবরাসন। তিনি বলেন, ‘পুলিশকে নির্দিষ্ট আচারের (পাঙ্গুনি) কথা আগভাগে জানালে মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। এটা অপূরণীয় ক্ষতি।’

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...