Saturday, March 14, 2026

ট্রাম্প গ্রে.ফতার হলেও মামলায় হারলেন প*র্নতারকা!লক্ষাধিক ডলার ক্ষতিপূরণের নির্দেশ

Date:

Share post:

মুখ বন্ধ করার জন্য পর্নতারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসার পরেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলস নিজেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। কিন্তু মঙ্গলবার সেই মামলায় হারলেন পর্নতারকা স্টর্মি। ট্রাম্পের অ্যাটর্নিদের ১ লক্ষ ২১ হাজার মার্কিন ডলারেরও বেশি পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে।

আরও পড়ুন:‘আমি অপরাধী নই’,গ্রে.ফতারির পর আদালতে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে বললেন ট্রাম্প


ক্যালিফোর্নিয়ার একটি আদালত মানহানির মামলায় স্টর্মিকে ১ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।আদালতের নির্দেশে ইতিমধ্যেই এই মামলায় দুটি আপিলের জন্য ট্রাম্পের অ্যাটর্নিকে ইতিমধ্যেই ৫ লক্ষ ডলার দিতে হচ্ছে স্টর্মিকে। এবার ফের নতুন করে জরিমানা করা হল তাঁকে।

ড্যানিয়েলস অভিযোগ তুলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য তাঁর বাড়ির পার্কিং লটে এসে তাঁকে হুমকি দিয়ে গেছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যদিও ট্রাম্প টুইট করে দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এরপরেই ২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন স্টর্মি। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি জানিয়েছিলেন, ট্রাম্পের বক্তব্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা সুরক্ষিত। এরপরেই দু’টি আলাদা আপিলের ক্ষেত্রে স্টর্মিকে ট্রাম্পের অ্যাটর্নিকে ৫ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই মামলাতে হেরেই গেলেন পর্ন তারকা।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...