Wednesday, June 24, 2026

কলকাতা পুলিশের ট্রাফিক সত*র্কতায় ‘ওগো বধূ সুন্দরী’!

Date:

Share post:

নাগরিক সচেতনতায় বিভিন্ন উপায় অবলম্বন করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ট্রাফিক সচেতনায় কখন ব্যবহার করা হচ্ছে জনপ্রিয় ফিল্মের চরিত্র, কখনও কার্টুন। এবার ম*দ্যপান করে গাড়ি না চালানোর জন্য মহানায়ক উত্তম কুমারের অভিনীত শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’র জনপ্রিয় গান “এই তো জীবন”কে অন্যভাবে তুলে ধরে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুলিশের ফেস বুক পেজে একটা পোস্টার (Poster) দিয়েছে তারা। দেখা যাচ্ছে উত্তম কুমর বলছে, “বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল”। এর উত্তরে ছবির চরিত্র লোলা দি অর্থাৎ মীণাক্ষি গোস্বামী বলেন, “চালিয়ে গাড়ি ফিরতে হবে বাড়ি, করো না এ ভুল”। তার উত্তরে মহানায়ক বলেন, “ড্রাইভার আছে সহায়”।

ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে নিষেধ করতে এই অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের। মদ্যপান করে গাড়ি চালানো নয়- এই বার্তা দিতেই মহানায়কের ছবির ক্লিপিংস ব্যবহার করে পোস্টার করেছে তারা। এর আগেও ফেলুদা-লালমোহন বাবু থেকে শুরু করে অনেক জনপ্রিয় চরিত্রকে ব্যবহার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার নিয়মভঙ্গকারীদের মহানায়ক কতটা আইন মানাতে পারেন সেটাই দেখার।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...