Friday, June 5, 2026

প্রতিষ্ঠা দিবসে আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি, দুই গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই

Date:

Share post:

হাতুড়ি দিয়ে পার্টি অফিসের দরজা ভাঙার চেষ্টা! সেখান থেকে বচসা, মারামারি। এই ছিল দলের প্রতিষ্ঠা দিবসে বর্ধমানে বিজেপির চেহারা। কার্যত আদি-নব্য দ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। দলের প্রতিষ্ঠা দিবসেই গোষ্ঠীকোন্দল ঘিরে ধুন্ধুমার বর্ধমান জেলা বিজেপির দফতরে। আজ, বৃহস্পতিবার একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী বর্ধমানের ঘোরদৌড়চটি এলাকার জেলা কার্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেন। গেটের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। ভিতরে আটকে পড়েন জেলা ক্ষমতাসীন নেতৃত্ব।

এরপরতালা খোলা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসাজোর করে হাতুড়ি দিয়ে তালা ভেঙে দেন এক কর্মী। সেখান থেকে শুরু হয় হাতাহাতি। যা পরে বিশাল আকার ধারণ করে। অভিযোগ, বিজেপি যুবনেতার নেতৃত্বে হাতুড়ি, লাঠি, বাঁশ, রড নিয়ে বিক্ষুব্ধদের দিকে তেড়ে যান একদল কর্মী-সমর্থক। ভেঙে দেওয়া হয় বিক্ষুব্ধ কর্মীদের অস্থায়ী শিবির। সংঘর্ষের দু’পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ। স্বাভাবিক হয় পরিস্থিতি।

সূত্রের খবর, আদি-নব্যদের মধ্যে এই গণ্ডগোল নতুন নয়।
ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। বিজেপির বর্ধমান সদর জেলার সহ-সভাপতি শ্যামল রায়কে শোকজ় করার পর প্রকাশ্যে আসে দলীয় কোন্দল। শুরু হয় দ্বন্দ্ব। এরপর বহিষ্কার করা হয় শ্যামলকে। যার জেরে শ্যামলের অনুগামী কিছু পদাধিকারী পদত্যাগ করেন। সেই রেশ বৃহস্পতিবার চরম আকার নেয়।

যুবমোর্চার জেলা সভাপতি পিন্টু শ্যাম বলেন, “দলে থাকতে গেলে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। দলই ঠিক করে কে কোন পদে থাকবেন। তাই দলবিরোধী কোনও কাজ আমরা বরদাস্ত করব না।” অন্যদিকে, বিক্ষুব্ধদের নেতা রাজু পাত্রের অভিযোগ, “অযোগ্য সভাপতি অভিজিৎ তা পুরোপুরি নিস্ক্রিয়। ফলে দলীয় যে কাজ তা ব্যাহত হচ্ছে। আন্দোলন গতি পাচ্ছে না।” সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বর্ধমান বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গেল তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...