Thursday, June 25, 2026

সৌদির ক্লাব আল হিলালের বিশাল প্রস্তাব ফিরিয়ে দিলেন মেসি

Date:

Share post:

বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে চমক দিয়েছে সৌদি আরবের আল নাসের। পাল্টা দিতে লিওনেল মেসিকে বছরে ৪০ কোটি ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা প্রস্তাব দিয়েছিল আরেক সৌদি ক্লাব আল হিলাল! যদিও সেই প্রস্তাবে সাড়া দিলেন না আর্জেন্তাইন মহাতারকা। মেসির বাবা জর্জ পত্রপাঠ সৌদি ক্লাবের প্রস্তাব নাকচ করে জানিয়েছেন, তাঁর ছেলে ইউরোপ ছাড়তে রাজি নয়।

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ফরাসি ক্লাবের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসলেও, নতুন চুক্তিপত্রে এখনও সই করেননি মেসি। সমস্যাটা বেতন সংক্রান্ত। পিএসজি চাইছে মেসির বেতন ৩০ শতাংশ কমাতে। কারণ বর্তমান চুক্তি অনুযায়ী মেসিকে বেতন দিতে গেলে আর্থিক সমস্যার মুখে পড়বে ক্লাব। যদিও মেসি ক্লাব কর্তাদের সাফ জানিয়েছেন, তিনি বেতন কমাবেন না। আর নিয়ে বেশ ক্ষুব্ধ লিও।

এই পরিস্থিতিতে নতুন মরশুমে পিএসজির জার্সিতে মেসিকে দেখার সম্ভাবনা ক্রমশ কমছে। এক স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসি ফিরবেন পুরনো ক্লাব বার্সেলোনাতেই। মেসির ক্যাম্প ন্যু-তে ফেরার জল্পনা আরও উসকে দিয়েছে বার্সেলোনা কতৃর্পক্ষের নতুন স্পনসর খোঁজার খবর। আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে চুক্তির প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে বেশ কিছু স্পনসরের সঙ্গে যোগাযোগ রাখছেন বার্সার শীর্ষস্থানীয় কর্তারা।

আরও পড়ুন:আইপিএল-এর পর এবার একদিনের বিশ্বকাপে নেই তারকা এই কিউই ক্রিকেটার : রিপোর্ট

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...