Thursday, June 25, 2026

সুপার কাপের জন‍্য দল ঘোষণা লাল-হলুদের, লোবেরার ইস্টবেঙ্গলের কোচ প্রসঙ্গে ‘ডোন্ট কেয়ার’ স্টিফেনের

Date:

Share post:

আইএসএল-এ ব‍্যর্থ। এবার লক্ষ‍্য সুপার কাপ। আর সুপার কাপ খেলতে বৃহস্পতিবার কেরল পৌঁছাল ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গল কোচ হিসেবে এটাই শেষ এসাইনমেন্ট স্টিফেন কনস্ট্যান্টাইনের। ৯ এপ্রিল লাল-হলুদের প্রথম ম্যাচ। তার আগে সুপার কাপের জন্যই এবার ২৪ জনের স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।

শুক্রবার এবং শনিবার অনুশীলন করে ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচ খেলতে নামবে রবিবার। প্রতিপক্ষ ওড়িশা এফসি। গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের সঙ্গেই রয়েছে হায়দরাবাদ এফসি। হায়দরাবাদ এফসির বিপক্ষে ইস্টবেঙ্গল খেলবে ১৩ এপ্রিল। এছাড়াও রয়েছে তৃতীয় কোয়ালিফায়ার (আইজল এফসি বনাম ট্রাউ এফসি) ম্যাচের বিজয়ীর সঙ্গে ইস্টবেঙ্গল গ্রুপের শেষ ম্যাচ খেলবে ১৭ এপ্রিল। ইস্টবেঙ্গলের গ্রুপ বি-র সমস্ত ম্যাচ খেলা হবে মাঞ্জেরির পায়ানাদ স্টেডিয়ামে।

এদিকে সুপার কাপে খেলতে যাওয়ার আগে বুধবারই কলকাতায় শেষবারের মতো দল নিয়ে অনুশীলন সারেন স্টিফেন। গত দু’বারের থেকে এবার ইস্টবেঙ্গল আইএসএলে ভাল ফল করলেও তাঁকে কোচের হটসিট থেকে সরিয়ে দিচ্ছেন লাল-হলুদ কর্তারা। যা একেবারেই ভালভাবে ভাল চোখে দেখছেন না সাহেব কোচ। তাইতো সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন ইস্টবেঙ্গল কোচ। স্টিফেন বলেন,”এটা একেবারেই ভাল হল না। কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সুপার কাপ খেলতে হচ্ছে। কোচ, ফুটবলাররা পরের মরশুমে থাকবে না। এটা জেনে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এটা একেবারেই ভাল উদাহরণ নয়। আমার দলে তো কেউ ছিল না। তবু আমি গত দু’বছরের থেকে ভাল ফল করেছি।”

লোবেরার কোচ হয়ে আসা প্রসঙ্গে স্টিফেনের বক্তব্য,”সার্জিও লোবেরা আসুক বা লিওনেল মেসি, তাতে আমার কোনও যায় আসে না। যেটা হল সেটা ভাল হল না।”

একনজরে সুপার কাপে ইস্টবেঙ্গলের ২৪ জনের দল

গোলরক্ষক : কমলজিৎ সিং, পবন কুমার, শুভম সেন

ডিফেন্ডার: মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, প্রীতম কুমার সিং, জেরি লালরিনজুয়ালা, লালচুংনুঙ্গা, চারালাম্বস কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ

মিডফিল্ডার: মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, আলেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডন ও’দোহার্তি, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংড়া।

ফরোয়ার্ড: ক্লেইটন সিলভা, জেক জার্ভিস, সেম্বই হাওকিপ, ভিপি সুহের

আরও পড়ুন:সৌদির ক্লাব আল হিলালের বিশাল প্রস্তাব ফিরিয়ে দিলেন মেসি

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...