Saturday, February 14, 2026

চলতি আইপিএল-এ প্রথম জয় পেল কেকেআর, আরসিবিকে হারাল ৮১ রানে

Date:

Share post:

চলতি আইপিএল-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে বোলারদের দাপটে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে হারায় ৮১ রানে। নাইটদের হয়ে চার উইকেট নেয় বরুণ চক্রবর্তী। অভিষেক ম‍্যাচে তিন উইকেট সুয়াস শর্মার।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডু-প্লেসি। প্রথমে ব‍্যাট করতে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। ৩ রান করেন ভেঙ্কটেস আইয়র। মনদীপ সিং শূন‍্য রানে আউট হন। অধিনায়ক নীতীশ রানা করেন ১ রান। রাসেল আউট হন শূন‍্য রানে। কিন্তু আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ৫৭ রান করেন তিনি। এরপর নাইটদের স্কোর এগিয়ে নিয়ে যান শার্দুল ঠাকুর। তাঁর এবং রিঙ্কু সিং-এর দাপুটে ব‍্যাটিং-এর সৌজন্যে ২০৪ রানে ইনিংস শেষ হয় কলকাতার। মাত্র ৫২ বলে ১০৩ রানের জুটি গড়েন তারা। ৬৮ রান করেন লর্ড শার্দুল। ৪৬ রান করেন রিঙ্কু। আরসিবির হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইলি এবং কর্ণ শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, ব্রেসওয়েল এবং হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও, ২১ রানে আউট হন বিরাট কোহলি। ২৩ রানে আউট হন ফ‍্যাফ ডু-প্লেসি। ব্রেসওয়েল আউট হন ১৯ রানে। ম‍্যাক্সওয়েল আউট হন ৫ রানে। শূন‍্য রান করেন হর্ষল প‍্যাটেল। উইলি ২০ রানে অপরাজিত তিনি। কলকাতার হয়ে চার উইকেট নেন বরুণ চক্রবর্তী। তিন উইকেট নেন সুয়াস শর্মা। দুই উইকেট নেন সুনীল নারীন। শার্দুল ঠাকুর নেন এক উইকেট।

এদিন ঘরের মাঠে প্রথম খেলতে নামে কেকেআর। আর মাঠে আসেন কেকেআরের কর্ণধার শাহরুখ খান। প্রায় তিন বছর পর ইডেনে খেলতে নামে কলকাতা। সেই ম্যাচ দেখতে আসেন কিং খান। শাহরুখ খানের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান তাঁর এবং বান্ধবী শানায়া কাপুর। ছিলেন জুহি চাওলাও।

আরও পড়ুন:‘আইএসএল অতীত’, সুপার কাপের আগে নিজের নতুন লক্ষ‍্যের কথা জানালেন বাগান কোচ


 

spot_img

Related articles

সারা দেশে বাধ্যতামূলক ন্যূনতম বেতন কাঠামো: রাজ্যসভায় দাবি পেশ ডেরেকের

চলতি রাজ্য বাজেটে বাংলার সরকার বেকার ভাতা চালু করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এপ্রিল মাস থেকেই যুব সম্প্রদায় তার সুবিধা...

পুর বাজেটে নজর নাগরিক সুরক্ষা ও পরিষেবার: বাড়ল বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বরে বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষের আগে এটাই অন্তিম বাজেট কলকাতা পুরনিগমের। একদিকে ঘাটতি কমিয়ে আয় ও...

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, ‘কর্পূর’ পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam...

ভারত-পাক ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফের বদল!

মাঝে মাত্র একদিন, আগামী রবিবার কলম্বোয় মহারন। টি২০ বিশ্বকাপে(T20 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও...