Friday, June 26, 2026

কুড়মিদের আন্দোলন অব্যাহত, ৭২ টি ট্রেন বাতিলে বিপ*র্যস্ত রেল পরিষেবা!

Date:

Share post:

আদিবাসী কুড়মি সমাজকে (Kurmi Community) তফসিলী উপজাতি ঘোষণা করার প্রাথমিক দাবি নিয়ে শুরু হয়েছিল আন্দোলন। এই নিয়ে টানা ৪ দিনে পড়ল সেই আন্দোলন। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। টাটানগর স্টিল এক্সপ্রেস থেকে শুরু করে পুরুলিয়াগামী একাধিক ট্রেন বাতিলের (Train Cancel) জেরে বিপর্যস্ত রেল পরিষেবা।

সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে চলছে কুড়মিদের আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে ৫ এপ্রিল সকাল থেকে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন এই সম্প্রদায়ের মানুষেরা। পুরুলিয়ার পাশাপাশি খেমাশুলিতেও তাদের এই কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের প্রচুর ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আদ্রা পুরুলিয়া শাখাতেই ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...